1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা! - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহিন হাওলাদার, বরিশাল…………………………………………………

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে শ্রীরূপ সিকদার (৩৪) নামে এক প্রেমিক অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে শ্রীরূপের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীরূপ সিকদার কলসকাঠির চর বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে। তিনি বরিশালের একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন ও বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলীর লিলি পেট্রলপাম্প সংলগ্ন ‘নুর জাহান মঞ্জিল’ নামের একটি ভবনের ৫ তলা ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

শ্রীরূপ সিকদারের স্বজনদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যার প্রস্তুতি নেন শ্রীরূপ সিকদার। বিষয়টি বুঝতে পেরে প্রেমিকা শ্রীরূপের এক ভাবিকে ফোন দেন। তিনি অপসোনিন কোম্পানিতে শ্রীরূপের সঙ্গে কর্মরত অপর এক সহকর্মীকে ফোন দিয়ে বিষয়টি জানান। ওই সহকর্মী এসে শ্রীরূপের বাসার দরজা ভেতর থেকে আটকানো দেখে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের সদস্যরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠা।

মরদেহ উদ্ধারকারী কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মাইনুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসার ভেতর থেকে দরজা আটকানো থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করি। তখন ফ্যানের সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। তিনি বলেন, বিষয়টি প্রেমঘটিত। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট