1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়ায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে  বাকেরগঞ্জে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি………………………………………………..

বরিশালের বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে নান্না কাজীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করছে তারই চাচাতো ভাই মালেক কাজীর ছেলে মন্টু কাজীরা। সোমবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিকট পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নান্না কাজী। লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট মৌজায় জেএল নং ৪০, এসএ খতিয়ান নং ২৪৪,৩১,২৯৩ সহ মোট ১৫ টি দাগে তার ৪৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে চাচাত ভাই মন্টু কাজী জোরপূর্বক ভোগ দখল করে আসছে। বিভিন্ন সময়ে তিনি তার জমি ফেরত চাইলে চাচাত ভাই মন্টু কাজী তাকে খুনজখমের হুমকি দেয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি জমি বুঝিয়ে দিবেন দিচ্ছি বলে সময়ক্ষেপণ করতে থাকেন। গত ১১/১০/২২ ইং তারিখ স্থানীয়ভাবে মিমাংসায় বসলে সালিশদাররা তার কাগজপত্র দেখে তিনি ৪৫ শতাংশ জমি পাবেন বলে জানান। শুকনা মৌসুম আসলে তার জমি বুঝিয়ে দিবেন বলে ইউপি চেয়ারম্যান কাইউম খান তাকে আশ্বস্ত করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, নিদিষ্ট সময়ে তিনি চেয়ারম্যানের কাছে জমির দখল পেতে চাইতে গেলে সে মন্টুর পক্ষাবলম্বন করে নানান টালবাহানা শুরু করেন। এমনকি তিনি তাকে কিছু টাকার বিনিময়ে জমি মন্টু কাজীকে উক্ত জমি লিখে দিতে চাপ প্রয়োগ করেন।

তিনি আরও জানান, ইউপি নির্বাচনের সময় তিনি চেয়ারম্যান কাইউম খানকে ভোট না দিয়ে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে তার পৈত্রিক সম্পত্তিতে যেতে দিচ্ছে না। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে এবং পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগীতা কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট