1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

বদরগঞ্জে পরীক্ষা কেন্দ্রে  নকল সরবরাহ অভিযোগে  শিক্ষক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে আলিম পরীক্ষায় নকল দিতে গিয়ে মাদ্রাসার শিক্ষক শাফিকুল ইসলাম আটক। ঘটনাটি ঘটেছে  বদরগঞ্জ ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায়। তিনি ওই মাদ্রাসার আরবি শিক্ষক পদে চাকরি করেন।

জানা যায়, ( ১৪-আগস্ট)বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক শাফিকুল ইসলাম  আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার কেন্দ্রে থেকে বাইরে বের হন। কিছুক্ষণ পরে নকল নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে রাখেন। আলিম পরীক্ষা শেষে ওই পরীক্ষার কেন্দ্র থেকে আটক শিক্ষক শফিকুল ইসলামকে বদরগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ওয়ারেছিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, পরীক্ষার কেন্দ্রে নকল নিয়ে প্রবেশ করার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

ওয়ারেছিয়া ইসলামীয়া মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি ব্যবস্থা নিবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট