1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে ঝাড়পাড়া সর: প্রা: বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগের  সত্যতা মিলেছে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

বদরগঞ্জে ঝাড়পাড়া সর: প্রা: বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগের  সত্যতা মিলেছে

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়নের শংকরপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী রবিউল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর গণস্বাক্ষরিত লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল পৌনে ১২টার দিকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি বিদ্যালয়ে উপস্থিত হন।এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিদ্যালয় ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত রবিউলের বিচার দাবিতে আফজাল হোসেন নামে এক অভিভাবক বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দপ্তরী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে পঞ্চম শ্রেণির ছাত্রীদের শ্রেণিকক্ষে ডেকে নিয়ে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখাতেন এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ভয়ভীতি দেখাতেন।
এক শিক্ষার্থী বলেন, পিয়ন রবিউল ইসলাম আমাদের খারাপ ভিডিও দেখায়। আমরা তার শাস্তি চাই।
আরেক শিক্ষার্থী আজমীর সরকার জানান, রবিউল চাচ্চু শ্রেণিকক্ষে ডেকে নিয়ে অশ্লীল ভিডিও দেখাতেন।
অভিভাবক ফেন্সি বেগম বলেন, রবিউল এতটাই প্রভাবশালী যে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাও নাম প্রকাশ না করার শর্তে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, রবিউল আমাদেরও জিম্মি করে রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, অভিভাবকরা জানিয়ে দিয়েছেন, রবিউলের শাস্তি না হওয়া পর্যন্ত তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। আমরা শিক্ষিকারাও নিরাপদ নই। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আফজাল হোসেন বলেন, রবিউল ইসলাম একজন চরিত্রহীন ব্যক্তি। ২০২০ সালে এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে বিয়ে করতে বাধ্য হন।
অভিযুক্ত রবিউল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তদন্ত কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ লাজিজা বেগম বলেন, আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট