1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে

বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর পশ্চিমপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১৮ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আকমল হোসেন (৫০), তিনি উপজেলার দিলালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আকমল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পূর্বেও গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন। আজ দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, গলায় ফাঁস দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট