1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জের যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

বদরগঞ্জের যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (৬ জুলাই) দুপুর পাকের মাতা নামক এলাকার যমুনেশ্বরী নদী থেকে শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম (১৩) উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন নিখোঁজ থাকার পর বিকেল পাঁচটায় আলীফ হোসেন (১৩) নামের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। অপর একজন পুলিশ হেফাজতে রয়েছে।

মৃত্যুর শিক্ষার্থী সিয়াম দিনাজপুর নবাবগঞ্জ শিমুলবাড়ি গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে ও আলিফ হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর লক্ষণপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

জানা যায়, পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে সকালে বাথরুম টোপকিয়ে মেহেদী হাসান সিয়াম(১৩) আলীফ হোসেন(১২) আহ হোসাইন(১৩) পালিয়ে যায়। মাদ্রাসা থেকে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে  পাকের মাতা ব্রিজের নিচে যমুনেশ্বরী নদীতে মেহেদী হাসান সিয়ামের মরদেহ পাওয়া যায়। একজনকে পাওয়া গেলেও আলিফ হোসেনকে পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে যমুনেশ্বরী নদীতে আলিফের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।শিক্ষার্থী আল হুসাইন পুলিশ হেফাজতে রয়েছে।

আরো জানা যায়, মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামেন সিয়াম , আলিফ ও হুসাইন। সিয়াম ও আলিফ গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে যান। পানিতে তলিয়ে যাওয়া দেখে চিৎকার করেন হুসাইন। তার ডাক চিৎকারে নদীর পানিতে নেমে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করেন দুপুরের একজনের মরদেহ পাওয়া গেলেও অপরজনকে বিকেলে পাওয়া যায়।

এ বিষয়ে জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার পরিচালক বলেন, আজ মহরমের কারণে সকল শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। তারা সবাই মাদ্রাসায় রয়েছে। তিন শিক্ষার্থী বাথরুমের ওয়াল টপকে পালিয়ে গিয়ে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছে। দুপুরের দিকে একজনের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে বিকেলের দিকে আরেক জনের মরদেহ উদ্ধার করেছে। ওপর একজন পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।।একজন পুলিশ হেফাজতে রয়েছে।   #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট