1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেরনব-নির্বাচিত এমপি হাফিজ মল্লিক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেরনব-নির্বাচিত এমপি হাফিজ মল্লিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি……………………………………………………….

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক। শুক্রবার জুমার নামাজের পূর্বে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।

এ সময় তিনি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সহ-সম্পাদক রাজিব আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন মাঝে, এস এম জুলফিকার হায়দার, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানী, জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর কুন্ডু, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, ভারপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, যুবলীগ নেতা ইমাম হোসেন সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মিরন, কামাল তালুকদার, আওয়ামী লীগ নেতা টিটু খন্দকার, সৈয়দ মোহাম্দ জাহিদ কলসকাঠী ২ নং ওয়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, , প্রমূখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট