1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফুরফুরা শরীফে ঐতিহাসিক জুমা, লাখো মুসল্লির অংশগ্রহণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

ফুরফুরা শরীফে ঐতিহাসিক জুমা, লাখো মুসল্লির অংশগ্রহণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: পাবনার পাকশী এলাকায় অবস্থিত ঐতিহাসিক ফুরফুরা শরীফে শুক্রবার (২৩ জানুয়ারি) জুমা নামাজে অংশ নেন লাখো মুসল্লি। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে ফুরফুরা শরীফে সমবেত হতে থাকেন।

জুমা নামাজকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় সমাবেশে। মুসল্লিদের আগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে জুমা নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ফুরফুরা শরীফের খাদেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। প্রতিবছরের ন্যায় এবারও ফুরফুরা শরীফের জুমা নামাজে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি ধর্মীয় ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট