1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলো আপ ঃ বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার মামলায় এজাহার নামীয় আসামী ১১২ জন,অজ্ঞাত ১৫০ জন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

ফলো আপ ঃ বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার মামলায় এজাহার নামীয় আসামী ১১২ জন,অজ্ঞাত ১৫০ জন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান (বাবলু) এর বাড়িতে ককটেল হামলার ঘটনায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত১০০/১৫০ জনের নামে মামলা হয়েছে। শনিবার (১৮জানুয়ারি) রাতে ফখরুল হাসান (বাবলু) বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি বুঝতে পারেন। বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়। বিএনপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

ফখরুল হাসান জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর শুনে বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। তার দাবি,তাকে হত্যার উদ্দেশ্য আওয়ামীলীগের লোকজন ককটেল হামলা ও পিস্তুলের গুলি ছুঁড়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো অবিস্ফোরিত ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। উদ্ধার করা ককটেল সদৃশ বস্তু ককটেল কি-না, বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর জানা যাবে। দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।

মামলার ব্যাপারে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওয়া গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট