1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলোআপ: নাটোরের লালপুরে খুনের আসামিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৫ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ফলোআপ: নাটোরের লালপুরে খুনের আসামিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৫

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর নাটোর……………………………………………

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলানে খুনের আসামি ও ১০নং কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিকে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৫ (পাঁচ)জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। সোমবার(৪ঠা সেপ্টেম্বর ২০২৩) দুপুরে আটককৃতদের নাটোর আদালতে পাঠানো হয়।

সূত্রে জানা গেছে, নিহত ওসমান গনির ভাই কুতুব উদ্দিন রোববার রাতে ২৫ জনকে আসামি করে মামলা করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার পুকুরপাড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ও নাটোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন আলম(২৮), মৃত তৈয়ব আলী সরদারের ছেলে মোখলেসুর রহমান (৫৫), ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নসিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ প্রামানিক(৫৫),দুয়ারিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে নাদিম (৩৪) ও আফসারের ছেলে জাকিরুল ইসলাম (৩০) মোট ৫ জনকে আটক করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রোববার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে চা খেতে যান ওসমান গনি। ওই সময় কয়েকজন ধারালো অস্ত্র হাতে চায়ের দোকানে গিয়ে ওসমানকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে দেন। পরে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কোপাতে থাকেন তারা।

তিনি আরও জানান, ওই সময় ওসমান গনিকে বাঁচাতে কাউকে কাছে যেতে দেননি হামলাকারীরা। পরে মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ছাড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। তারই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট