1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত নূরুন নবীকে সেনাবাহিনীর গার্ড অব অনার প্রদান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত নূরুন নবীকে সেনাবাহিনীর গার্ড অব অনার প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….

সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবীকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। শুক্রবার (৮-১২-২০২৩) বিকেল ৩টায় বাঘা কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে গার্ড অব অনার দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন তানভীর হাসান। তার সাথে ছিল সেনা সদস্যরা। ৭২ বছর বয়সে নূরুন নবী গত মঙ্গলবার(৫ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ বাসভবেন মৃত্যুবরণ করেন। রাত সাড়ে ১০ টায় রাষ্ট্রীয় মর্যদায় বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে, ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানা যায়, নূরুন নবী ১৯৫১ সালের ১২ নভেম্বর বাঘা উপজেলার মিলিকবাঘা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৯অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন। তিনি তার জীবনে দেশপ্রেমের এক মহান দৃষ্টান্ত রেখে গেছেন। কাজের স্বীকৃতি স্বরুপ রণ তরকা, সময় পদক, জয় পদকসহ অনেক পদক গ্রহণ করেছেন। ক্যাপ্টেন তানভীর হাসান জানান, ২৫ বছর চাকুরি শেষে ১৯৯৪ সালের ৩০ সেপ্টেম্বর চাকুরি হতে অবসর গ্রহণ করেন।

উন্নত চারিত্রিক বৈশিষ্টের অধিকারি ও সদা হাস্যজ্জ্বল এই বীর সেনাবাহিনীর সকল কর্মকান্ডে অন্যন্ত উৎসাহের সাথে অংশ গ্রহণ করতেন এবং সফলতার সাথে সম্পন্ন করতেন। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন গোরস্থান কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিঞা, মরহুমের সহোদর নূরল হক সরকার, ছেলে শিমুল সরকার, ছোট ভাইয়ের জামাতা জহির রায়হান, সাবেক সেনা সদস্য আব্দুল হালিম মিঞাসহ অনেকে। স্থানীয়রা জানান, অল্প বয়সে কৃতী ফুটবলার ছিলেন নূরুন নবী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট