1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প ৩য় পর্যায়” এর আওতায় বাঘা উপজেলার ৪ জন চাষীর মাঝে ৪০ হাজার মাছের পোনা, মৎস্য খাদ্য, চুন ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ হাজার করে পোনা দেওয়া হয়। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

উপকারভোগী ৪ জন চাষী হলেন: মো: মনিরুল ইসলাম – গ্রাম: তেঁথুলিয়া মাঝপাড়া লামইয়া খাতুন – গ্রাম: গড়গড়ী, বাঘা সুমাইয়া খাতুন – গ্রাম: আরিফপুর, বাজুবাঘা মো: জমির উদ্দিন – গ্রাম: সোনাদহ, আড়ানী।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহস্থালী কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ প্রদর্শনী খামার স্থাপনের জন্য এই উপকরণ দেওয়া হয়েছে। প্রতিটি খামারের জন্য ২০ শতক পুকুর নির্ধারণ করা হয়েছে। এসময় উপস্থিত চাষীরা বলেন, সরকারি সহায়তা পেয়ে তারা পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার,উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট