1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান  রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আদিনা কলেছে দূর্ধুর্ষ চুরি,  সপ্তাহ পেরিয়ে গেলেও চোর সনাক্ত করতে ব্যার্থ পুলিশ শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার  নওগাঁয় নারী হত্যার অভিযোগে ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রথম সন্তানের জন্ম দেবেন শীঘ্রই, নবরাত্রির অষ্টমীতে এ সব কী খাচ্ছেন কিয়ারা আডবাণী!

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

শ্রীঘ্রই মা হতে চলেছেন কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত।

সবুজনগর অনলাইন ডেস্ক:

নবরাত্রির উদ্‌যাপন চলছে উত্তর ভারত-সহ দেশের নানা অংশে। শনিবার বাংলায়ও পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো। চলছে গাজনের প্রস্তুতি। মুম্বইয়ে নবরাত্রির অষ্টমী তিথিটি বিশেষ ভাবে পালন করলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। সমাজমাধ্যমে নিজের খাওয়াদাওয়ার ছবি ভাগ করে তিনি জানালেন ভালবাসার কথা।

গত ফেব্রুয়ারি মাসে এই সমাজমাধ্যমেই কিয়ারা ও তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ঘোষণা করেছিলেন সন্তান আগমনের কথা। বলেছিলেন, “আমাদের জীবনে ঈশ্বরের সেরা উপহারটি শীঘ্রই আসছে।”

Bollywood’s mom to be Kiara advani feasts on delicious plater on the auspicious eighth day of Navratriএটুকু প্রসাদই গ্রহণ করেছেন কিয়ারা। ছবি: সংগৃহীত।

অন্তঃসত্ত্বা কিয়ারা এই মুহূর্তে নিশ্চয়ই রয়েছেন বিশেষ যত্নে। খুব কম ক্যামেরায় ধরা দিচ্ছেন তাঁরা। তবে মাঝেমাঝে তারকা দম্পতিকে দেখাও যাচ্ছে এ দিক-সে দিক। সম্প্রতি যেমন তাঁদের দেখা গিয়েছে মুম্বইয়ে। মনে করা হচ্ছে সন্তান আগমনের আগেই নতুন বাসস্থানের খোঁজ করছেন তাঁরা।

এরই মধ্যে কিয়ারা ভাগ করে নিলেন তাঁর খাবারের থালার ছবি। সেখানে দেখা যাচ্ছে দু’টি লুচি, একটু ছোলা এবং বাদাম দেওয়া এক বাটি হালুয়া। আসলে নিজের বাড়িতেই নবরাত্রির প্রসাদ গ্রহণ করছেন হবু মা। ইনস্টা স্টোরিতে এই ছবি ভাগ করেছেন কিয়ারা, সঙ্গে হাতজোড় করা একটি ইমোজির সঙ্গে ভালবাসার দু’টি ইমোজিও দিয়েছেন। বুঝতে অসুবিধা হয় না, এই সময় ভাল-মন্দ খেতে কিয়ারার দারুণ লাগছে। ডায়েটের মাপা খাবারের পাশাপাশি সামান্য প্রসাদ গ্রহণ করছেন অভিনেত্রী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট