1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………………
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করায় রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন। তাঁদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি ‘স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরশন), ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।

উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনে বিপুল ভোটে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এরআগে গত ২০০৮ থেকে ২০১৩ মেয়াদে প্রথম এবং ২০১৮ থেকে ২০২৩ দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। সেময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট