1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

পোরশায় বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি………………………………………………………………….

নওগাঁর পোরশায় পল্লী বিদ্যুৎ এর পোল হতে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাদকহেন্দা গ্রামের মাদ্রাসার পাশের পোল হতে ট্রান্সফরমারটি চুরি করে তারা।

স্থানীয়রা জানান, এর আগেও কয়েকবার ওই স্থান থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে। চোরেরা ট্রান্সফরমারের ভিতরের তামা জাতীয় ধাতব পদার্থগুলি নিয়ে যায় এবং খোলসটি রেখে যায় বলে জানান তারা।

এবিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ পোরশা জোনের এজিএম (ওএন্ডএম) আনোয়ার হোসেন জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি তারা অবগত হয়েছেন। এব্যাপারে তারা থানায় মামলা করবেন। তবে ট্রান্সফরমার চুরির বিষয়ে স্থানীয় গ্রামবাসী সচেতন হতে হবে। তাহলে ট্রান্সফরমার চুরির ঘটনা অনেকাংশে কমে যাবে বলে তিনি মনে করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট