1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মোঃ শহিদুল ইসলাম

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বড় বাগান এলাকায় একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর গ্রাহকদের ওপর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও অন্যায্য চার্জ আরোপের অভিযোগ উঠেছে। হঠাৎ করে কয়েক গুণ বেশি বিল আসায় স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সফরমারটি বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি ওই ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ার পর নতুন একটি ট্রান্সফরমার স্থাপন করা হয়। কিন্তু এরপর থেকেই বিলের কাগজে বিভিন্ন গ্রাহকের নামে অস্বাভাবিক অতিরিক্ত চার্জ যুক্ত করে বিল পাঠানো হচ্ছে।

গ্রাহকরা জানান, বিগত সময়ে তাদের প্রতি মাসে সাধারণ ব্যবহারের ভিত্তিতে ৬০০, ৭০০, ৯০০ কিংবা সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসত। কিন্তু নতুন ট্রান্সফরমার বসানোর পর থেকে কোনো কোনো গ্রাহকের বিলে ৩ হাজার, ৪ হাজার, ৬ হাজার এমনকি ১১ হাজার টাকা পর্যন্ত চার্জ যুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, ট্রান্সফরমার পুড়ে যাওয়া এবং নতুন করে তা স্থাপন করা বিদ্যুৎ অফিসের নিজস্ব প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থাপনার অংশ। এর জন্য গ্রাহকদের ওপর অতিরিক্ত চার্জ বা বিলের বোঝা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অন্যায়।

এ বিষয়ে ভুক্তভোগী কয়েকজন গ্রাহক অফিসে গিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, “নতুন ট্রান্সফরমার বসানোর কারণেই এই চার্জ যুক্ত করা হয়েছে। আর এ টাকা পরিশোধ না করলে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হবে।”

বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের এমন আচরণের পর সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। যেখানে বিদ্যুৎ ব্যবহার আগের মতোই রয়েছে, সেখানে হঠাৎ কয়েক হাজার টাকা বিল আসার কারণ জানতে চান স্থানীয়রা। বিদ্যুৎ অফিস পরবর্তীতে এই টাকা সমন্বয় বা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও গ্রাহকদের আশঙ্কা, দীর্ঘ সময় অর্থ আটকে থাকলে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চরম আর্থিক ভোগান্তিতে পড়বেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতিরিক্ত বিল ও অযৌক্তিক চার্জ আরোপের সঠিক কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের ওপর ভিত্তি করে বিল নির্ধারণ এবং আদায় করা অতিরিক্ত অর্থ দ্রুত ফেরত বা সমন্বয় করার জোড় দাবি জানিয়েছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট