1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় আওয়ামী লীগ ও সতন্ত্রপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

পোরশায় আওয়ামী লীগ ও সতন্ত্রপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি………………………………………………………..

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও নিজনিজ কর্মীদের মারধরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও সতন্ত্রপ্রার্থী খালেকুজ্জামান তোতা নিজ নিজ নির্বাচনী ক্যাম্পে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ অভিযোগ জানান।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা নওগাঁ-১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খালেকুজ্জামান তোতা জানান, নওগাঁ-১ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া মোড়ে তাঁর নির্বাচনী ক্যাম্প রয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নৌকা প্রার্থীর সমর্থকেরা দু’টি ভুটভুটি যোগে এসে তাঁর নির্বাচনী ক্যাম্পের বাইরে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তার সমর্থক উপজেলার কার্তিকপুর গ্রামের খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মারপিট করে। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী খায়রুল ইসলাম আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক হামলাকারী ব্যক্তিদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান।

খালেকুজ্জামান তোতার ট্রাক প্রতীকের সমর্থক খাইরুল ইসলাম দাবি করেন, বৃহস্পতিবার দিবাগতরাত ৮টার দিকে সে সহ আরও কয়েকজন ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্পে বসেছিলাম। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমুদারের সমর্থক আজগর আলী, আব্দুল করিমসহ ১৪-১৫ জন যুবক ইঞ্জিনচালিত ভুটভুটি যোগে এসে তাদের ক্যাম্পের বাইরে লাগানো ট্রাক প্রতীকের ব্যানার-ফেস্টুন ছিঁড়তে শুরু করেন এবং ক্যাম্পও ভাঙচুর করেন। তারা বাধা দিতে গেলে তাকেসহ সেখানে থাকা ট্রাক প্রতীকের সমর্থকদের মারধর করেন বলে জানান।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, নৌকার সমর্থকেরা সম্পূর্ন শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী তার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। বরং ওই রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই তাঁতিপাড়া মোড়ে ভটভটি যোগে যাওয়ার সময় তাদের কর্মীদের মারধর করেন এবং নৌকার প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাটনগর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট