1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: জিয়া পরিষদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন প্রচারের লক্ষ্যে গঠিত একটি পেশাজীবী সংগঠন। জিয়াউর রহমানের নীতি ও আদর্শের অনুসারী বুদ্ধিজীবী ও গবেষণা ধর্মী পেশাজীবীদের সুসংগঠিত প্ল্যাটফর্ম। মানবকল্যাণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রচারের মাধ্যমে এটি কাজ করে থাকে। বিএনপি সমর্থক পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে, যা মূলত দলের মূল দর্শনের প্রচারক । সাধারণত বিএনপি ঘরানার বা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী পেশাজীবী (ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক) নেতারা এই পরিষদের নেতৃত্বে থাকেন। অন্যায় অনিয়মের সাথে জড়িত কেউ জিয়া পরিষদের সদস্য হতে পারবেনা। সোমবার(২৩ মার্চ’২৬) রাজশাহীর বাঘায় জিয়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির চেযারম্যান(ভারপ্রাপ্ত) শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড.আব্দুল লতিফ।

এসময় তিনি,সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, জনগনের অধিকার রক্ষায় নিজেদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষকে সামনে রেখে এই কমিটি কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ রেজিষ্ট্রার, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মনোয়ারুল ইসলাম এনাম বলেন,জিয়া পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শহীদ জিয়াউর রহমানের আদর্শ, সততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।

মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জিয়া পরিষদের বাঘা উপজেলা কমিটির সভাপতি বাবুল ইলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম ছানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক নূর মোহাম্মদ সালাউদ্দীন। উপস্থিত ছিলেন ব্যারিস্টার সামসুজ্জোহা উপজেলা কমিটির সদস্যগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট