1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান

পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টন কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় উক্ত ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করে পুলিশ। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে ওই দিন রাতে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করা হয়। এতে ভেতরে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজ মুছে ফেলার চাপ দেওয়ার অভিযোগও ওঠে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

শোকজপ্রাপ্ত ছাত্রদল নেতা জানান, নোটিশের জবাব দিতে তিনি ঢাকায় যাচ্ছেন এবং সোমবার রাতের ভুল-বোঝাবুঝির কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, পুরো বিষয়টি একটি ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। কেন্দ্রে সঠিক ব্যাখ্যা দিয়ে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট