1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

পুঠিয়ায় বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………..

রাজশাহীর বাগমারার গোয়াকান্দির রামরামা গ্রামের সুরাতের হেচারীর মোড় ভাই ভাই বাস কাউন্টার থেকে ছেড়ে যাওয়া ” নিউ ভাই ভাই নাইস ” এমপি সাফারি স্পেশাল বাসের সাথে মটর সাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে ।

সরজমিনে গিয়ে জানা যায়, সকাল ৯:১৫ মিনিটে ” নিউ ভাই ভাই নাইস ” এমপি সাফারি বাসটি (নাম্বার  রাজ মেট্রো – ব ১১- ০০ – ৯২ ) বাসটি রামরামা সুরাতের হেচারী মোড় ভাই ভাই কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে রাজশাহীর পুঠিঁয়া এলাকার কাচুপাড়ার হুসেনের বটতলা নামক স্থানে সকাল ৯:৪০ মিনিটে শীতের কোয়াশার কারণে দিক হারিয়ে মটর সাইকেলে বসা দুই আরোহী ঢাকাগামী বাসের সামনের মুখে ঢুকে গিয়ে ঘটনা স্থলে নিহত হয়েছে। মৃত দুই ব্যক্তি পুঠিঁয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা।

নিহতরা হলো,  মহব্বত আলী সাগর ( ২২) পিতা : আক্কাস আলী ও আবু সাঈদ চাঁদ (২৪), পিতা: জেকের আলী। মৃত্ দুই ব্যক্তি সম্পর্কে চাচা – ভাতিজা। তাঁরা নিজ এলাকা থেকে জরুরি ভাবে বাগমারার তাহেরপুরের দিকে বিশেষ কাজের উদ্দেশ্য যাচ্ছিল। মৃত ব্যক্তিদের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট