1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি……………………………………………..

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগ করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন, পুঠিয়া উপজেলার শলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে আরাফাত হোসেন (২০) দুর্গাপুর উপজেলার ল²ীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২২) ও বদোপাড়া গ্রামের মিন্টু উিসলাম  (১৮)।

এর আগে রোববার বিকাল ৫টার দিকে উপজেলার পুঠিয়া তাহেরপুর সড়কে কাশিয়াপুকুর নামক স্থানে পুলিশের চেকপষ্ঠ বসিয়ে পুঠিয়া থানার এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে দায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল। এসময় তিনজন মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে তাদের উদ্ধার করে পরিচয় জানতে চায় পুলিশ। তখন গ্রেফতারকৃত আরাফাত, মিন্টু, হাফিজুলসহ কয়েকজন পুলিশদলকে ভুয়া পুলিশ উল্লেখ করে লাঠিসোটা ও ডালপালা দিয়ে মেরে এসআই ফিরোজ ও এএসআই মনিরুলসহ আরও তিনজন পুলিশ সদস্যকে আহত করে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় সরকারি কাজে বাধাদানসহ পুলিশের উপর হামলার অভিযোগে পুঠিয়া থানায় একটি মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন। এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে  পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, আমাদের পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গতকাল সোমবার আদালতে হাজির করে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট