1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি  ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান,পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা. কুড়িগ্রাম জেলার সাবেক আতিরিক্ত জেলা প্রশাসক প্রয়াত সাংবাদিক আখতার হোসেন রাজার ছেলে পুবন আকতার, সহকারী কমিশনার(ভুমি) ইশফাকুল কবীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, থানার অফিসার এনচার্জ তাজুল ইসলাম, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তেশাম ইল হক মিম, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ।

এ সময় রাজনৈতিদলের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলা পরিষদ, পীরগঞ্জ থানা, পীরগঞ্জ প্রেসক্লাব, আজাদ স্পোটিং ক্লাব ও সূর্যদয় ক্লাবের মোট ১৬ টি দল অংশ নিচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট