1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মনসুর আহম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর লাবণ্য আকতার (৫) নামে এক স্কুল ছাত্রীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে  উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামে আঁখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানান, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা ও কোষামন্ডলপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী লাবন্য আকতার গত ২৩ নভেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশে আঁখ খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তার পিতা ঘটনাস্থলে গিয়ে পরণের কাপড় দেখে মেয়ের মরদেহ সনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাবন্যর পিতা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ধারে কাজ করছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট