1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পিছিয়ে পড়েও রাফিনহার নৈপুণ্যে পিএসজিকে হারালো বার্সেলোনা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিছিয়ে পড়েও রাফিনহার নৈপুণ্যে পিএসজিকে হারালো বার্সেলোনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর স্পোর্টস ডেস্ক: ২-১ গোলে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ আটের প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে রাফিনহার জোড়া গোলে বার্সেলোনা ৩-২ ব্যবধানে হারিয়েছে পিএসজিকে।

নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে গোল হজম করতে হয় ফরাসি ক্লাব পিএসজিকে। ৩৭ মিনিটে ডি-বক্স থেকে বুদ্ধিদীপ্ত শটে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পিএসজি। ৪৮ মিনিটে ডি-বক্সে বল পেয়ে বার্সেলোনার তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জোড়ালো শটে গোল করেন ওসমান ডেম্বেলে।
৫১ মিনিটে ভিটিনহা গোলে ২-১ ব্যবধানে  লিড নেয় পিএসজি। ফাবিয়ান রুইসের পাস থেকে বার্সার জালে বল পাঠান ভিটিনহা।

পিছিয়ে পড়ে আক্রমনের ধার বাড়ায় বার্সেলোনা। ৬২ মিনিটে ম্যাচে সমতা পায় তারা। পেড্রির ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন রাফিনহা।

৭৭ মিনিটে লিড পায় বার্সেলোনা। ইলকে গুন্ডোয়ানের কর্নার কিক থেকে দারুন হেডে গোল করেন বদলি হিসেবে নামা ক্রিস্টেনসেন। ৩-২ গোলের লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এগিয়ে থেকে আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠে দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট