1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্ভোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্ভোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনাপ্রতিনিধি: উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে চারদিন ব্যাপী অনুষ্ঠান মালা ঘোষণা করা হয়েছে।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারী ২০২৫) সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়া(অধ্যক্ষ-সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা)। উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল আউয়াল মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.এ কে এম শওকত আলী খান স্যার সহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি  মো. আক্তারুজ্জামান। আয়োজক কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠান ১৪ জানুয়ারী ২০২৫ থেকে ১৮ জানুয়ারী ২০২৫ পর্যন্ত চলবে। প্রধান আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে।

এছাড়াও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন পন্যের সমাহার নিয়ে স্টল বসেছে। পিঠা উৎসব, খাদ্য মেলা সহ বিভিন্ন ধরনের আয়োজন থাকবে স্টল গুলোতে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট