1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

পাইকগাছা দেলুটি ইউনিয়নে ইসলামী আন্দেলনের ত্রাণ প্রদান ও বেড়িবাধ এর কাজে অংশ গ্রহন মুফতি

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে দুর্গত এলাকায় মানুষের জন্য ত্রাণ সরবরাহ ও ক্ষতিগ্রস্ত ভেড়িবাধ পুণ নির্মান কাজে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার নেতৃবৃন্দ।

জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি পাইকগাছার কৃতি সন্তান হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর নেতৃত্বে খুলনার উপকূলীয় এলাকা পাইকগাছা উপজেলা দেলুটি ইউনিয়নের ১৩ টি গ্রামে পনেরো হাজার পানি বন্দি দুর্গত মানুষের মাঝে দুই দিন ধরে ত্রান সামগ্রী শুকনা খাবার সেলাইন,পলিথীন ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতারণ করা হয়।

সর্বশেষ ইউনিয়নের কালিনগর গ্রামে ভেড়িবাধ পুনঃ নির্মান অংশ নিয়েছেননেতাকর্মীরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, পাইকগাছার কৃতি সন্তান ও পাইকগাছা কয়রা বাসির দুর্দিনের সাথী আলহাজ্ব আসাদুল্লাহ আল গালীব এর নেতৃত্বে শত শত নেতাকর্মীরা ভেড়ি বাঁধে অংশগ্রহণ করেন।

সেচচাসেবী এ টিমে ছিলেন দাকোপ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন সেক্রেটারি আলহাজ শফিকুল ইসলাম, মোহাম্মদ আবু দাউদ, বটিয়াঘাটা পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারীমুল ইসলাম, সহ সভাপতি মওলানা ইকবল হুসেইন, মোঃ রিজাউল করিম, মোঃ হাবিবুর রহমান, মোঃ মিলন,পাইকগাছা উপজেলা শাখার ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রিস্তাদুল, ইসলাম সহ সভাপতি মুহাম্মাদ রাসেল ইসলাম রইসুল,সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসেন মেহেদী হাসান মুহাম্মাদ জুবায়ের হোসেন জীবন পাইকগাছা পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু তাহলাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব বলেন এই দুর্গত এলাকা ইসলামী আন্দোলনের সর্বাত্তক সহযোগীতা অব্যহত রয়েছে। এখানে অনেক সহযোগিতার প্রয়োজন। ভেড়িবাধ এখনো মেরামত করে টিকিয়ে রাখা যাচছেনা ভাটিতে মেরামত বাধ জোয়ারের পানিতে আবার নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।ভাঙ্গনের পরিধি ক্রমেই বেড়েই চলছে। আবার মুষলধারা বৃষ্টি দুর্গত মানুষের জীবন সংকটের যুক্ত হলো নুতন মাত্রা।এমতাবস্থায় দুর্গত মানুষের সহযোগীতা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট