1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পলাশবাড়ীতে টিআর কাবিখা কাবিটা প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

পলাশবাড়ীতে টিআর কাবিখা কাবিটা প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ফজলার রহমান, গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর),গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজ শতভাগ সম্পর্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে যানাযায় ২০২৪-২০২৫ অর্থ বছরে পলাশবাড়ী উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর ১ম,২য় ও ৩য় পর্যায়ে ১০০ টি প্রকল্পের বিপরীতে ২ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৩শ’ ৬১ টাকা, গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা ১ম, ২য় ও ৩য় কিস্তিতে মোট ৬৩ টি প্রকল্পের বিপরীতে মোট ২ কোটি ২৩ লক্ষ ৭০ হাজার ৯ শ’ ৮৯ টাকা, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ১ম ২য় ও ৩য় খাদ্যশস্য চাল ২০ টি প্রকল্পের বিপরীতে ১ শ’ ৪৯, মে: টন ও ১ম, ২য় ৩য় ২১ টি প্রকল্পের বিপরীতে ১শ’ ৪৯ মে: টন গম বরাদ্দ প্রদান করা হয়। ৮ ইউনিয়ন এসব প্রকল্প দৃশ্যমান হওয়ায় জনদুর্ভোগ অনেকটাই কমেছে।ফলে কাবিখা-কাবিটা টি আর প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন গুলোর গ্রামগঞ্জে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।

টিআর, কাবিখা-কাবিটা প্রকল্পগুলোর মাধ্যমে নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কারের কাজের মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান দিনদিন উন্নত হচ্ছে। সংস্কারের মাধ্যমে রাস্তাগুলো হয়ে উঠেছে চলাচলের উপযোগী। স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠাগুলো ধারণ করেছে এক নতুন রূপ।

কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন টিআর, কাবিখা-কাবিটার মাধ্যমে আমাদের সদরের গ্রামীণ কাচা রাস্তাগুলোর দৃশ্য পাল্টে গেছে, গ্রাম এখন শহরের রূপ নিচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, সকলের চেষ্টায় সুষ্ঠু সুন্দরভাবে প্রায় শতভাগ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সকলের প্রচেষ্টায় তদারকির মাধ্যমে কাজগুলো বাস্তবায়িত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, আমি বেশ কয়েকটি প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়েছি। অনেক সুন্দরভাবে কাজগুলো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট