1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রহনপুর-আড্ডা সড়কে অটো রাইস মিলের নির্মাণসামগ্রী, চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে আটক করল লালপুর থানা পুলিশ আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯

পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজশাহী জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পেলেন বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্পেকট্রাম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন রাজশাহী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক রাফিউন নাহার।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোসফেকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, পিপিএম, রাজশাহীর এডিসি জেনারেল সবুর আলী, এডিশনাল এসপি শরিফুল ইসলাম এবং রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত মনিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। মনিরুল ইসলাম বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন।

সম্মাননা পেয়ে মনিরুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুপ্রেরণা দেবে। জনগণের জন্য কাজ করে যেতে চাই।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট