1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা খুলনার বটিয়াঘাটার ধাদুয়া ঈদগাহ ময়দানে আজ পীর সাহেব চরমোনাই র মাহফিল যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে রাজশাহীতে মানববন্ধন ইয়াবা বহনের সময় বাঘায় পুলিশ কর্তৃক আটক ১ ​পবিত্র কুরআন: ‘মাজিদ’ না ‘শরীফ’—পরিভাষার ব্যবহার ও শারয়ী বিশ্লেষণ

পত্নীতলায় ৮ দফা দাবিতে নার্সদের প্রতিকী শাট-ডাউন

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফ রা আট দফা দাবিতে হাসপাতালের সামনে প্রতিকী শাট-ডাউন পালন করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত এ প্রতিকী শাট ডাউন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৪৮ বৎসরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের ১৪ মাসেও বাস্তবায়ন না হওয়া দাবীগুলো বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) স্বাস্থ্য কমপ্লেক্স পত্নীতলা এর সকল নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাবৃন্দের পক্ষ হতে প্রতিকী শাট ডাউন পালিত হয়।

এ সময় তারা বলেন, অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমারারী পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরী করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক বিগত সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে। এবং শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট