1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………….

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশ প্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। এসময় উপস্থিত সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সূধীজন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিক মেধা শূণ্য করতে পরিকল্পিত ভাবে দেশের র্সূয সন্তানদের নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়। কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ আজকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্ম উপলব্ধির এই দিনে সবাইকে দেশ প্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট