1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

পত্নীতলায় মরহুম হাবিবুরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সদ্য প্রয়াত নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি মরহুম হাবিবুর রহমান মিন্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার  (৬ অক্টোবর) বিকেলে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে নজিপুর সরদারপাড়া বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির  সভাপতি মো.মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন   কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা, প্রধান আলোচক ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী মোছা.সামিনা পারভীন পলি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও মো.আব্দুল্লাহ আল মাসুম,মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা,শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম,সম্পাদক সাগর হোসেন প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। হাবিবুর রহমান  একজন ভাল মানুষ, একজন ভাল জনপ্রতিনিধি ও একজন ভাল নেতা ছিলেন সকলে তার আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় মরহুম হাবিবুরের বড় ছেলে তানজিন তানিন বাবার স্মৃতি চারণ করে সকলের নিকট দোয়া ককমনা করেন।#


 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট