1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

পত্নীতলায় পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ মে) সকাল ১০ টায় বাংলাদেশ  জাতীয়তাবাদী শ্রমিক দল পত্নীতলা শাখার আয়োজনে থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক  সাগর হোসেনের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক  রমজান আলী সরদার,  পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বায়জিদ রায়হান শাহিন, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যু্গ্ম আহবায়ক আব্দুল কাদের, বিএনপি নেতা রিচার্ড, সাদেকুল বারি,লিটন,  নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এজেড মিজান সহ উপজেলা শ্রমিক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা শাখার আয়োজনে  সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা নায়েবে আমীর  জামায়াত মনোনীত ৪৭ নওগাঁ-২(পত্নীতলা-ধামুরহাট ) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার নায়েবে আমির মো.মোফাস্সল হক প্রমূখ।

পত্নীতলা থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, নজিপুর পৌরসভার আয়োজনে  সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়া নওগাঁ জেলা ট্রাক ট্র্যাংকলড়ী ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) পত্নীতলা উপজেলা শাখা, সিএনজি শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত অটো চার্জার মালিক শ্রমিক কল্যাণ সমিতি , নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক, হোটেল শ্রমিক, করাত শ্রমিক, চাতাল শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক দিবসটি পৃথক পৃথক আয়োজনে পালন করেন। পরে আলোচনা অনুষ্ঠানে শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিয়ে কথা বলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট