1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় তীব্র শীতে বেকায়দায় ছিন্নমুল অসহায়  মানুষেরা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

পত্নীতলায় তীব্র শীতে বেকায়দায় ছিন্নমুল অসহায়  মানুষেরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

উত্তরের হিমেল হাওয়া আর সকালের ঘন কুয়াশায় শীতের তীব্রতায় নাকাল নওগাঁ পত্নীতলার মানুষজনরা । জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চরম বেকায়দায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা।  হাড়কাঁপানো শীতে যবুথবু মানুষজন। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্ৰি রেকর্ড করা হয়েছে। নওগাঁ বদলগাছি আবহাওয়া অফিসের টেলি প্রিন্টার অপারেটর আরমান হোসেন বিষয়টি  জানিয়েছে।

গত কয়েকদিন ধরে বেলা ১১টা পর্যন্ত আবার কোন দিন সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো জেলা। দু’ একদিন সূর্যের দেখা মিললেও তীব্রতা বা প্রখরতা তেমন দেখা যায় না। সকালে ১০ হাত দুরে কি আছে দেখা যায় না, ঘন কুয়াশায় উপজেলার কয়েক জায়গায় সড়ক দুর্ঘটনা ও ঘটেছে। সন্ধ্যা নেমে রাত হওয়ার সঙ্গে সঙ্গে ফের নামে ঘন কুয়াশা। সেই সঙ্গে থাকে মৃদু বাতাস।

এদিকে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন।  হিমেল বাতাস আর কুয়াশায় বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শীত ও হিমেল হাওয়ায় কাজে যেতে পারছেন না তারা। এছাড়া দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

উপজেলার সদর নজিপুর ইউনিয়নের কৃষক আলোক সকালে বোরো ধানের বীজতলায়  নেমেছেন। তিনি বলেন, মনে হচ্ছে বরফ গলা পানিতে নেমেছি। ঠাণ্ডায় হাত-পা অবশ হয়ে আসছে। দিনমজুর আকবর বলেন, হাড়কাঁপানো শীত। সবাই কষ্টে আছেন। অনেকে খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

আরো কয়েকজন কৃষক জানান, তীব্র শীতের কারণে বোরো চাষাবাদ ব্যাহত হচ্ছে। গোল চত্বরে ভ্যান  নিয়ে দাড়িয়ে থাকা বক্কর আলী বলেন অনেক শীত কয়েকদিন ধরে এমন শীত হচ্ছে  পরিবারের খাবার জোগার করতে ভ্যান নিয়ে বেড়িয়েছি শীতের কারনে ভাড়া হচ্ছে  না রাস্তায়  মানুষজন তেমন  নেই।

এ দিকে তীব্র শীতের কারণে শিশু কিশোর ও প্রবীণরা শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে হাসপাতালে ভর্তি রোগী বাড়ছে।  জ্বর সর্দি শ্বাস কষ্ট ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে  মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট