1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় উপজেলা নির্বাচনে প্রতীক পেল প্রার্থীরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

পত্নীতলায় উপজেলা নির্বাচনে প্রতীক পেল প্রার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্র‌তি‌নি‌ধি ……………………………………
আগামী ৮ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা প‌রিষদ নির্বাচনের প্রথম ধা‌পে নওগাঁর পত্নীতলায় ৩টি পদে ৭জন প্রার্থী প্রতীক পেল মঙ্গলবার।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী প্রতীক পেয়েছেন ঘোড়া এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার প্রতীক পেয়েছেন মোটর সাইকেল।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ রাহাত প্রতীক পেয়েছেন টিউবওয়েল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান প্রতীক পেয়েছেন তালা এবং মিজানুর রহমান প্রতীক পেয়েছেন টিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তা প্রতীক পেয়েছেন হাঁস এবং মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম প্রতীক পেয়েছেন কলস। প্রতীক পেয়ে প্রার্থীরা সতস্ফুর্ত ভাবে নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত হয়ে পড়েছে।
পত্নীতলা উপজেলায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ১ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লক্ষ ৮৯০ জন এবং মহিলা ভোটার ১০ লক্ষ ১ হাজার ৩০ জন। উপ‌জেলায় এবার ৭৪টি ভোট কেন্দ্রে ৫৪২টি কক্ষে ভোট গ্রহন হবে বলে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ জানান।
নির্বাচনী গণবিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ তারিখ ছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, আর প্রতীক বরাদ্দ ২৩শে এপ্রিল এবং ভোট গ্রহন হবে ৮মে। ঐদিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট