1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

#পত্নীতলা (নওগাঁ)  প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত নওগাঁর পত্নীতলায় গগনপুর শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২২অক্টোবর) সকাল ১০ টায় আশা গগনপুর ব্রাঞ্চ এর উদ্যোগে গগণপুর উচ্চ বিদ্যালয় পাঠদান কেন্দ্রে প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মো: বকুল হোসেনের সঞ্চালনায় , প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা’র নওগাঁ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার, মোঃ মামুন অর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম হোসেন। আরও বক্তব্য রাখেন অভিভাবক সন্ধ্যা রানী ও আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক গগনপুর শাখার ব্যবস্থাপক মো: বাবলু রহমান, সহকারী শিক্ষক মো:আনোয়ার হোসেন, মো:বকুল হোসেন, এবং মো:চয়েন উদ্দীন,আশা’র গগনপুর ব্রাঞ্চ ম্যানাজর মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ,সাংবাদিবৃন্দ প্রমূখ।

বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে। এতে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীর ফ্রি টিউশনির সেবাসহ শিক্ষা উপকরণের জন্য সকল ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে। এসময় আশা শিক্ষা কর্মসূচি নিয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের মতামত ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট