1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

পত্নীতলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………..

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস/২৩ উদযাপন উপলক্ষে পত্নীতলায় শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর ইসলাম জাহিদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির তছলিম উদ্দীন মিঞা, রঞ্জু রানী মন্ডল, পপি রানী সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।

অপরদিকে বিকেলে উপজেলার চকনিরখিন মিশনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস/২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট