1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে শিক্ষককের কাছে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতা ইফতির বিরুদ্ধে  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

পঞ্চগড়ে শিক্ষককের কাছে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতা ইফতির বিরুদ্ধে 

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতনিধি: একজন স্কুলশিক্ষক ও প্রাইভেট টিউটর ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করেছেন যে, পঞ্চগড় পৌর শাখা ছাত্রদলের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইরফান সাদিক ইফতি ও তার এক সহযোগী গত কয়েকদিন ধরে নিয়মিত চাঁদা দাবি করছেন।

শিক্ষকের বক্তব্য অনুযায়ী, তিনি ভাড়া বাড়িতে থেকে শিক্ষার্থীদের পড়ান। দুই দিন আগে ইফতি ও আরেক যুবক তার বাসায় এসে “খেলার বাবদ” ২,০০০ টাকা দাবি করে। অভিযুক্ত দ্বিতীয় যুবকের নাম তিনি জানেন না, তবে তিনি দাবি করেন ওই যুবকও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

শিক্ষক লিখেছেন, এর আগেও ইফতি নিজেকে বিএনপি-সম্পৃক্ত পরিচয় দিয়ে একাধিকবার টাকা আদায় করেছে এবং এসব টাকা নেশাদ্রব্য ক্রয়ে ব্যবহার করা হয়। টাকা না দেওয়ায় একসময় তাকে আগের ভাড়া বাড়ি ছাড়তে হয়েছিল বলেও দাবি করেন তিনি। “গত দুই দিন আগে তারা আবার আসে। চাঁদার কথা বলার সময় তাদের নেশাগ্রস্ত মনে হচ্ছিল,” শিক্ষক ফেসবুকে লেখেন। “আজ টাকা না দিলে সমস্যা হবে বলে তারা চাপ সৃষ্টি করে। আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

শিক্ষক আরও উল্লেখ করেন, ইফতির পরিবারের একজন সদস্য তেতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় কাজ করেন। তিনি দ্রুত প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ বা ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট