1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে মন্দিরভিত্তিক নৈতিক শিক্ষার প্রসার ও টেকসই উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

পঞ্চগড়ে মন্দিরভিত্তিক নৈতিক শিক্ষার প্রসার ও টেকসই উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: বুধবার (২১) মে পঞ্চগড়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সকালে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়)” প্রকল্পের আওতায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্টাস্টি  শ্রী সত্যজিৎ কুমার কুন্ডু। তিনার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক  মোঃ সাবেত আলী।  এসময়  অতিরিক্ত পুলিশ সুপার পঞ্চগড় (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সমাজসেবা উপ-পরিচালক অনুরুদ্ধ কুৃমার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রেমাশীষ কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ্রসাদ বর্মন সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন। Open photo

কর্মশালায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরে প্রত্যন্ত অঞ্চলে ধর্মীয় শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক আচরণ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই প্রকল্প। পাশাপাশি এই কার্যক্রম শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা রাখছে, যা সরকারের ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের পথকে সুগম করছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিশুদের নৈতিকতা ও মানবিক গুণাবলি গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। কর্মশালাটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন সহকারী প্রকল্প পরিচালক জগদ্বীশ চন্দ্র রায়।Open photo

কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রকল্পের পরবর্তী পরিকল্পনা ও সম্প্রসারণ বিষয়ে সুপারিশ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট