1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় বাদাম ক্ষেতে গাঁজার চাষ করে গাঁজার গাছ ও মাদকসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  রোববার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের ফেইসবুক পেজে এই তথ্য প্রচার করা হয়।  এর আগে, শনিবার (২৪ মে) বিকেলে অভিযান চালিয়ে গাঁজার গাছ ও মাদকসহ ওই যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে,আটক রতন ওরফে লাবু জেলার  সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরী এলাকার আজগর আলীর ছেলে। পুলিশ জানায়, লাবু নামে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি তার বাদাম ক্ষেতে বাদামের পাশাপাশি কয়েকটি গাঁজার গাছও রোপন করে ছিলেন।Open photo

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজার ৬ টি গাছ ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট