1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন 

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান না ভেঙে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় সাকোয়া বাজারের সকল জনগণের ব্যানারে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আল আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সরকার সাকোয়া বাজার হয়ে দেবীগঞ্জ বোদা সড়কটি ৬ লেন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরাও উন্নয়নের পক্ষে, আমরাও উন্নয়ন চাই কিন্তু তা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে নয়, ব্যবসায়ীদের পথে বসিয়ে নয়। একই সাকোয়া মধ্য বাজারে কাপড় দোকান, মাছের দোকান সহ বিভিন্ন ধরনের দুই শতাধিক দোকানপাট আছে। এর সাথে হাজারো কর্মচারী ও তাদের পরিবারের অন্তত ৫ হাজার মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থা জড়িয়ে আছে। এই দোকানপাট ভাংলে ব্যবসায়ীদের পথে বসতে হবে।  আমরা সরকারের কাছে অনুরোধ করি, সাকোয়া বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে বাজারের যে কোন পাশে বাইপাস সড়ক নির্মাণ করে ৬ লেন সড়কটি নির্মাণ করার জন্য। তাহলে ব্যবসায়ীদের কোন ক্ষতি হবে না। একই সাথে সড়কটি নির্মাণ করা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট