1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

পঞ্চগড়ে ফসলি জমি কেটে বালি পাথর উত্তোলন, ভ্রাম্যমান আদালতে ১জনের  জেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধিঃ মঙ্গলবার (২০) মে পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে পাথর,বালু উত্তোলনের সময় ও পরিবহন করায় উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ইয়াকুব আলী (৬৯) নামে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

এসময় বালি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে ও কারাদণ্ড প্রাপ্ত ইয়াকুব আলীকে পুলিশে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায় ইয়াকুব আলীর বাড়ি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। তিনি বালি ও পাথর ব্যবসার সাথে জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াকুব আলী উপজেলার সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া সেতুর পাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি, পাথর উত্তোলন ও পরিবহন করছিলেন পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

এসময় এঘটনায় জড়িত বালি ও পাথর ব্যবসায়ী ইয়াকুব আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে, ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে মাটি বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের সাথে জড়িত শ্রমিকেরা তাদের বেলচা সহ সরঞ্জামাদি নিয়ে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর অবৈধভাবে উত্তোলন এবং পরিবহন করা হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে এঘটনায় জড়িত একজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট