1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে চালু হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

পঞ্চগড়ে চালু হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার হাড়িভাসা বাজারে এই কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, আরডিসি মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি।

জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে পঞ্চগড় জেলার ৭টি ইউনিয়নে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে এই সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে। ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যেসব মানুষ তথ্যপ্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন,“এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না।”

উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট