1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ের সীমান্তে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ সমন্বিত উন্নয়নে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে বড় পরিবর্তনের আশ্বাস এমপি ফজলুল হক মিলনের কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা খুলনায় একাধিক মামলার আসামি তেরোখাদার আ’লীগ নেতা ফরিদ মোল্লা গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: মাদক ও কিশোর অপরাধ দমনে কমিশনারের নির্দেশ অবৈধ দখল মুক্ত করে খাল-বিল সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ হেলালের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ

পঞ্চগড়ের সীমান্তে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় অমরখানা ও খুনিয়া পাড়া সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে পাঁচজন জন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু।  পরে নীলফামারী ৫৬ বিজিবির শিং রোড ও অমরখানা বিওপির টহল দল  তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।Open photo

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে ইউনিয়নের খুনিয়া পাড়া এলাকায় বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে।  এছাড়া রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার অভ্যন্তরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা।আটককৃতদের সদর থানায় জিডিমূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। Open photo

নাম প্রকাশ অনিচ্ছুক এক বিজিবির কর্মকর্তা সীমান্ত দিয়ে ১৫ জন পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ইতিমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করা দশ জনকে জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের হস্তান্তর করবো। এর আগে তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।  এছাড়া অমর খানা সীমান্ত দিয়ে আরো অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট