1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক ছোট শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিদ্ধার্থ রায় ওই এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সিদ্ধার্থ ঘুম থেকে ওঠে প্রতিদিনের মতো খেলাধুলা করছিল। একসময় পরিবারের অজান্তে বাড়ির পাশে সেমিপাকা ঘরের টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে পরে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ওই ঘরের টিনের দরজার উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল। অসাবধানতাবশত: তারটি কেটে টিন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দরজাটি স্পর্শ করায় শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট