1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়:এমপি মুনসুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী………………………………………………………………

দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করালেন রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মুনসুর রহমান। এসময় তিনি বলেন, নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আজ বৃস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজাল খলসি হাইস্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃব্যে এসব কথা বলেন তিনি।

ডা. মুনসুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। বিভিন্ন ভাতা দিয়ে দিয়ে সাধারণ মানুষকে সামাজিক সুরক্ষায় এনেছে। জনগণ উপকার পাচ্ছে। রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে ও কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ওয়ার্ড পর্য়ায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ। উল্লেখ্য, অত্র ইউনিয়নের ৪ হাজার ২২৭ জন উপকারভোগীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট