1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

নির্বাচন নিয়ে কখনো তালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই-হানিফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: লিটন

 

# শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি………………………………….

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন নিয়ে কখনো তালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই, এই রেকর্ড বিএনপির আছে। তিনি আরো বলেন, বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুইবারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম তালবাহানা করেছিল। জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল। বিএনপিকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিয়েছিল এদেশের জনগণ। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তালবাহানা করার অভ্যাসটা বিএনপির আছে আওয়ামী লীগের নয়। শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

 

হানিফ বলেন, বাংলাদেশে ইতিহাসে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের নজির একমাত্র আওয়ামী লীগই সৃষ্টি করেছিল ২০০১ সালে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা এই সরকারের বিরুদ্ধে সবসময় নেতিবাচক কথাবার্তা বলেছে।

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা সবসময় বলেন দেশ ধ্বংশ হয়ে যাচ্ছে। তাদের এসব কথাবার্তার মধ্যেও কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এই ধরনের নেতিবাচক কথাবার্তা বলছেন।

 

সরকার সিন্ডিকেটের মাধ্যমে চালের মূল্য বৃদ্ধি করে মুনাফা খাচ্ছে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে হতাশ হয়ে মির্জা ফখরুল ছেলে মানুষের মতো সরকারের চাল মজুদ ও মুনাফার কথা বলছে। এসময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

এডিট:আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট