1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

নাসিক ৬নং ওয়ার্ডে মামুন মাহমুদের পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এরআগে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ধানের শীষের প্রচারণা শুরু করা হয়।

এসময় নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন বলেন, আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের দফাগুলো জনগণের কাছে তুলে ধরছি।

আজ থেকে ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ৬নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলাদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম শেষ হবে।

নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেনের নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরশাদ গাজী, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হানিফ বেপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা আলী হোসেন, শ্রমিক দল নেতা মো: মিলন, মো: আলম, নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রুস্তম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা আলী আক্কাস, হেলাল উদ্দিন, শাহাদুল্লাহ, মো: মাসুম ও মো: ইসমাঈলসহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট