1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারী কেলেংকারীর দায়ে অভিযুক্ত রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নারী কেলেংকারীর দায়ে অভিযুক্ত রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর …………………………………………………………….

একের পর এক নারী কেলেংকারী’র অভিযোগে অভিযুক্ত রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর ব্যস্ততম এলাকা আলুপট্টি মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের একাধিক তরুণীর সাথে একের পর এক অশ্লীল ফোনালাপ ও ভিডিও ভাইরাল হওয়ায় সচেতন বাগমারাবাসীর ব্যানারে এমপি’র শাস্তির দাবীতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে এক নারী বিয়ে অতপর নানা প্রতারণা’র অভিযোগ উঠে। এরপর এক নারীর সঙ্গে ভিডিও চ্যাটে অশ্লীল কথা বার্তাসহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শন ফাঁস হয়। এবার তাঁর নির্বাচনী এলাকার এক নারীকে চাকুরীর নামে শারীরিক সম্পর্কসহ নানা অশ্লীল কথা বার্তার একটি অডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নারী কেলেংকারী যেনো তাঁর পিছুই ছাড়ছে না। বাগমারাবাসী এনিয়ে বিব্রত। অনেকে বলছেন তাঁর চারিত্রিক স্থলনের কারণে বাগমারায় নারীরা তাঁর নিকট নিরাপদ নয়। বাগমারাবাসী এবার সচেতন নাগরিকের ব্যানারে তাঁর শাস্তি’র দাবি জানিয়েছেন।

কথা বললে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত থানায় কোন প্রকার অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জানতে রাজশাহী-৪ আসনের বাগমারা’র সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে একাধিকবার ফোন দিয়ে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একই বিষয় নিয়ে ঐ এমপির বিরুদ্ধে বার বার অভিযোগ উত্থাপন হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার তাকে মনোনয়ন দেয়া হবেনা বলে একাধিক সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট