1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারায়ণগঞ্জে ৭ বছর পর এলাকাবাসীর উদ্যোগে রাস্তার সংস্কার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

নারায়ণগঞ্জে ৭ বছর পর এলাকাবাসীর উদ্যোগে রাস্তার সংস্কার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মুন্না খান, নারায়ণগঞ্জ……..

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন হাজী কাসেম সড়ক দীর্ঘ ৭ বছর পর সংস্কারের কাজ শুরু হয়। উচুকরণ ও ড্রেনের ব্যবস্থা উচুকরণের পর রসুলবাগ আবাসিক এলাকার হাজী কাসেম রোডটি আজ ঢালাইয়ের মাধ্যমে সমাপ্ত হয়।

দীর্ঘ সাত বছর যাবত কাসেম সড়কটির বেহাল অবস্থা ছিল। একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়তো। যার কারণে এলাকাবাসীকে চলাচলের চরম ভোগান্তিতে পড়তে হতো। তাই উক্ত এলাকার রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে আবুল কাশেম সাহেবের অর্থায়নে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন উচু করণ, ড্রেন পরিষ্কার সহ রাস্তা উচুকরণের ব্যবস্থা গ্রহণ করে এবং খুব দ্রুত গতিতে কাজটি চলমান রাখেন।

রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মোঃ তাজুল ইসলাম রাজীবের নিজস্ব অর্থায়নে রাস্তাটির টেকসই ও মজবুত এর জন্য চার টন রডের ব্যবস্থা করে দেন। ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আউয়াল ৫ ইঞ্চি ও ৪০০ ফিট লম্বা ঢালাই এর ব্যবস্থা করে দেন সরকারিভাবে।

রাস্তাটি সম্পন্ন হওয়ায় ও স্থানীয় বাসিন্দা হাজী আবুল কাশেম ও রসূলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি তাজুল ইসলাম রাজীব ও নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সেলিম, ক্রীড়া সম্পাদক জুয়েল, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও এলাকার ৬ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল, সোহেল, রফিক, রবিন সংশ্লিষ্ট সবার প্রতি চির কৃতজ্ঞা প্রকাশ করেছেন এলাকাবাসী ও হাজারো পথচারী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট