1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারায়ণগঞ্জে মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন  ফোরামের ইফতার মাহফিল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা

নারায়ণগঞ্জে মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন  ফোরামের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

#সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ ডা: মাসুদ করিমের বাস ভবনে বন্ধু মহলের সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং এলাকার প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা: মাসুদ করিমের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন, তারিক ইকবাল নিপু, আ: গফুর রাজু, মো: ইউসুফ, কামাল হোসেন, আ: রহিম, কাজী জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন ও কামরুজ্জামান রিংকু সহ প্রমূখ।

এসময় নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা: মাসুদ করিম তার বন্ধু মহলের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে পতিত স্বৈরাচারী সরকারের দু:শাসনের আমলে নানান নৈরাজ্যের কারণে সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, কিশোরগ্যাংয়ের অপতৎপরতা এবং ভুমিদস্যুতাসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করছে। তাই আগামী দিনে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এসব অন্যায়-অপরাধকে নির্মূল করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন। সবাইকে নিয়ে একটি বাসযোগ্য এলাকা গড়ে তুলতে চাই।

এসময় আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, এড. মশিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন রাজু, হাফেজ আহমেদ খন্দকার, মো: ইয়াকুব, মো: সেলিম, রমজান আলী ও তালেব হোসেন বাবুল।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট